Sunday, May 17, 2026

কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির আগাম জামিন খারিজ

Date:

Share post:

কম্বলকাণ্ডে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির আগাম জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন:কম্বলকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে চৈতালিকে! জিতেন্দ্র জায়াকে রক্ষাকবচ হাইকোর্টের
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলের পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত ছিলেন।কম্বল নেওয়ার জন্য অনুষ্ঠানে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের । আহত হন বহু মানুষ। এরপরই এই ঘটনায় মামলা দায়ের হয়। মৃত ঝালী বাউড়ির পুত্র সুখেন অভিযোগ করেন আসানসোল উত্তর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার প্রেক্ষিতে চৈতালি-সহ মোট ৩ জন কাউন্সিলরের নামেও অভিযোগে দায়ের হয়।

মামলার জেরে গত ১৯ ডিসেম্বর জিতেনের ফ্ল্যাটে গিয়ে নোটিশ দেয় আসানসোল থানার পুলিশ।প্রথম থেকেই পুলিশি তদন্তে অসহযোগিতা করেন বিজেপি নেত্রী। তিওয়ারি দম্পতির দেখা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ তোলে পুলিশ।বারবার তাঁদের ফ্ল্যাটে তালা ঝুলতে দেখে পুলিশ। গত ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু ১০ ফেব্রুয়ারি একটি আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা চৈতালির বিরুদ্ধে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...