Tuesday, June 23, 2026

রেললাইনে ফাটল! লাইনচ্যুত ডাউন আমতা-হাওড়া লোকাল

Date:

Share post:

লাইনচ্যুত (Derailed) আমতা-হাওড়া লোকাল (Amta Howrah Local)। বুধবারের ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এদিন দুপুরে হাওড়া-আমতা শাখার মাজু স্টেশনের কাছে ঘটে যায় দুর্ঘটনা। রেল লাইনে ফাটলের জেরেই ট্রেন লাইনচ্যুত হয়ে বলে খবর। ঘটনায় লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। তবে যখন ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে তখন গাড়ির গতি অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছে। এর জেরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে। আহতদের (Injured) দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার জেরে বন্ধ হাওড়া-আমতা শাখার টেন চলাচল। রেল পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। ইতিমধ্যে তদন্ত কমিটি তৈরি করে ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।

তবে স্থানীয় সূত্রে আরও খবর, এদিন দুর্ঘটনার আগেই ট্রেনে প্রবল জোরে ঝাঁকুনির জেরে বেশ কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়েন বলে খবর। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে রেল সূত্রে অনুমান, দুর্ঘটনার পিছনে বড় কারণ হতে পারে আবহাওয়া। ইতিমধ্যে চাললকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেন সরিয়ে ওই লাইনে গাড়ি চলাচল করতে কিছুটা সময় লাগবে। তবে কেন দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। বিষয়টি নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ বলেছেন, আমতা লোকাল লাইনচ্যুত হয়েছে। ক্ষয়ক্ষতি ঘটেনি। তিন জন আহত হয়েছে। আধিকারিকরা পৌঁছে গিয়েছেন দুর্ঘটনাস্থলে। ট্রেন সরাতে এখন সময় লাগবে। কেন এ রকম হল তা নিয়ে বিস্তারিত তদন্ত হবে।

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...