Wednesday, June 3, 2026

স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে ফের উত্তপ্ত দিল্লি পুরসভা, হে*নস্থা নয়া মেয়রকে

Date:

Share post:

আপ-বিজেপির দফায় দফায় অশান্তি শেষে বুধবার মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে দিল্লিতে(Delhi)। ঠিক তারপর বুধবার রাতে ফের হাতাহাতির ঘটনা ঘটল দিল্লি পুরসভায়। স্ট্যান্ডিং কমিটির নির্বাচনে হাতাহাতিতে জড়ালেন দিল্লির কাউন্সিলররা। বিজেপি(BJP) কাউন্সিলরের হেনস্থার মুখে পড়তে হল দিল্লির নয়া মেয়র শেলি ওবেরয়কে। গোটা ঘটনার জেরে স্থগিত রাখা হয়েছে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন(Standing Commitee Election)।

বুধবার মেয়র নির্বাচনের পরই দিল্লি পুরসভায় শুরু হয় স্ট্যান্ডিং কমিটির নির্বাচন। ভোট চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় আপ ও বিজেপি কাউন্সিলরদের। নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ব্যালট বক্স ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ধাক্কাধাক্কি, মারামারির সঙ্গে চিৎকার করতে থাকেন দুই শিবিরের নেতারা। জলের বোতলও ছোঁড়া হয় বিরোধী পক্ষের দিকে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বিজেপির মেয়র পদপ্রার্থী শিখা রাই উঠে এসে মাইক ছিঁড়ে নিচ্ছেন। এরপরই শুরু হয় কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

অন্যদিকে বিজেপির কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দিল্লির নতুন মেয়র শেলি। তিনি বলেন, “বিজেপি কাউন্সিলররা আমাকে মারধরের চেষ্টা করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হচ্ছিল। তার মধ্যেই এহেন ঘটনা আসলে বিজেপির গুণ্ডামির নিদর্শন। একজন মহিলাকেও আক্রমণ করতে আটকায় না তাদের।”

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...