Tuesday, February 10, 2026

আবগারি নীতি মামলায় এবার কেজরির আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

দিল্লির আবগারি নীতি(Excise Policy) মামলায় এবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) আপ্তসহায়ক বিভব কুমারকে(Bibhav Kumar) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। ইডির ডাকে সাড়া দিয়ে এদিন কেন্দ্রীয় সংস্থার অফিসে জিজ্ঞাসাবাদের মুখোমুখী হন বিভব কুমার। শেষ পাওয়া খবরে, দিল্লিতে(Delhi) ইডি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এই মামলাতেই সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাশাপাশি তল্লাশিও চালানো হয়েছিল মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। এরপর এবার মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি।

দিল্লির আবগারি মামলায় ইডির তরফে ইতিমধ্যেই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে যেখানে মনীশ সিসোদিয়া, বিভব কুমার সহ ৩৬ জনকে এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ করা হয়েছে নয়া আবগারি নীতিতে প্রায় ১০০ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। যদিও শুরু থেকেই গোটা ঘটনাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেছে আপ। তাদের দাবি নির্বাচনে হেরে গিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের তরফে।

spot_img

Related articles

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন ও প্রশাসনিক স্তরে ‘এসআইআর’-এর প্রভাব নিয়ে যখন শিক্ষক মহলে...

বাংলাদেশের শাস্তি মুকুব, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

  যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan)...

বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা...

ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং...