Saturday, May 23, 2026

‘রোহিতকে ওজন কমাতে হবে’, ভারত অধিনায়কের ফিটনেস নিয়ে কড়া মন্তব্য কপিল দেবের

Date:

Share post:

ভারত অধিনায়ক রোহিত শর্মার ফিটনেসে ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক কপিল দেব। বললেন, রোহিতকে ওজন কমাতে হবে। ভারতের অধিনায়ক হলে ফিট হতে হবে। রোহিত শর্মার সেই ফিটনেস নেই। বিরাটের মতন ফিট হতে হবে রোহিতকে।

রোহিতের ফিটনেস নিয়ে এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” ফিট থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে অধিনায়কের জন্য। অত্যন্ত লজ্জার বিষয় যদি আপনি ফিট না থাকেন। রোহিতকে এই বিষয়ে কাজ করতে হবে।ও নিঃসন্দেহে একজন দুর্দান্ত ব্যাটসম্যান, তবে আপনি যখন ওর ফিটনেস নিয়ে কথা বলেন, ওকে কিছুটা ভারী লাগে, টিভিতে তো বটেই। নিশ্চয়ই টিভিতে দেখা আর সামনাসামনি দেখার মত তফাৎ রয়েছে। কিন্তু যেভাবেই আমি দেখি, রোহিত একজন অসাধারণ ক্রিকেটার এবং একজন অসাধারণ অধিনায়ক। কিন্তু ওকে ফিট হতে হবে। বিরাটকে দেখুন, যখনই ওকে দেখবেন, আপনি বলবেন, ‘দুর্দান্ত ফিটনেস।”

রোহিতের খেলার ভক্ত হলেও ফিটনেস নিয়ে ক্ষুব্ধ কপিল দেব। সেকথা স্পষ্ট ভারতের প্রাক্তন অধিনায়কের গলায়।

২০২২ সালে টেস্টে নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি। তারপর থেকেই সব ধরনের ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত। ২০২৩ সালে ভারতের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। রোহিতের নেতৃত্বেই খেলতে চলেছে ভারত।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেই কামিন্স, অজিদের নেতৃত্ব দেবেন স্মিথ

 

 

Related articles

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...