Sunday, February 8, 2026

ভোটের আগে সাগরদিঘির ওসিকে সরালো নির্বাচন কমিশন

Date:

Share post:

২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। এরইমাঝে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে নির্দেশিকা জারি করে সরিয়ে দেওয়া হল সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সাগরদিঘির ওসি অভিজিৎ সরকার নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। একইসঙ্গে আরও জানানো হয়েছে, শুক্রবার রাত ৯টার মধ্যে অন্য কোনও অফিসারকে এই থানার ওসির দায়িত্বে পাঠাতে হবে। পরবর্তী ওসিকে অন্য জেলা থেকে এখানে নিয়োগ করতে হবে।

জানা গিয়েছে, সাগরদিঘির ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল বাম ও কংগ্রেসের তরফে। কংগ্রেস কর্মী সাইদুর রহমানের গ্রেফতারির পর ওসির সঙ্গে শাসকদলের যোগের অভিযোগে সরব হয়ে ওঠে কংগ্রেস। অনুমান করা হচ্ছে যার জেরেই পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে ভোট। ২ মার্চ গণনা। ভোটের তিন দিন আগে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। উল্লেক্ষ্য সাগরদিঘিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা আগেই ঘোষণা করেছিল কমিশন। এবার ওই থানার ওসি বদল করল নির্বাচন কমিশন।

spot_img

Related articles

নীতীশের বিহারে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া

বিহারের(Bihar) মাধেপুরা জেলার একটি স্কুলে মি-ডে মিলের(Mid Day Meal) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৭০ জনেরও বেশি পড়ুয়া।...

মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ছুটির দিনে ব্যাহত পরিষেবা, সমস্যায় যাত্রীরা

রবিবার সকালে মেট্রো(Metro) বিভ্রাট। ব্রিজি  স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যাহত হল মেট্রো(Metro) চলাচল। মেট্রো সূত্রর খবর সকাল...

মিমিকে হেনস্থার মামলায় জামিন, তবে জেল মুক্তি ঘটছে না তনয়ের

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না তনয় শাস্ত্রীর(Tanay Shastri )। মিমি চক্রবর্তীর(Mimi Chakraborty) অনুষ্ঠানে বাধা দেওয়া এবং তাঁকে...

বঙ্গে বিদায় লগ্নেও অনুভূত হচ্ছে শীতের আমেজ, জানুন আবওয়ার আপেডট

বিদায়  লগ্নে শীত। কিন্তু যাওয়ার আগেও সকাল-সন্ধ্যা দাপট বজায় রেখেছে শীত।   কলকাতায়  শীতের(Winter) আমেজ রয়েছে  বিশেষ করে সকাল...