Friday, June 26, 2026

‘চোখের জল ঢাকতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোদচশমা পরে এসেছিলাম’: হরমনপ্রীত

Date:

Share post:

বৃহস্পতিবার লড়াই করেও আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছে ভারতীয় দল। ব‍্যাট আটকে রান আউট হতেই স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। আর এরপরই হতাশায় ম্যাচের পর চোখের জল আটকাতে পারেননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। খেলা শেষ হওয়ার পর কাঁদতে দেখা যায় তাঁকে। এমনকি চোখের জল লুকিয়ে রাখতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চোখ ঢেকে এসেছিলেন রোদচশমায়।ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে বারবার স্বপ্নভঙ্গের কথাই উঠে এসেছে তাঁর গলায়।

সাংবাদিক সম্মেলনে এসে হরমনপ্রীত বলেন,” তখন আমার চোখে জল ছিল। চাইনি আমার কান্না দেশবাসী দেখতে পাক। চোখের জল ঢেকে রাখার চেষ্টা করেছিলাম।”

আবার স্বপ্নভঙ্গ। ম‍্যাচে হার নিয়ে হরমনপ্রীত বলেন, “একটা ঘোরের মধ্যে রয়েছি। বুঝতে পারছি না কী হচ্ছে চারপাশে। একটু ধাতস্থ হওয়ার পর হয়তো বুঝতে পারব। জানি না কত দিনে এই হতাশা কাটিয়ে উঠতে পারব। তবু মনে হয় প্রতিযোগিতায় আমরা যথেষ্ট ভাল ক্রিকেট খেলেছি।” এরপর আবার কেঁদে ফেলেন হরমনপ্রীত। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার আর কিছু বলার নেই।”

আরও পড়ুন:‘রোহিতকে ওজন কমাতে হবে’, ভারত অধিনায়কের ফিটনেস নিয়ে কড়া মন্তব্য কপিল দেবের

 

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...