Saturday, June 20, 2026

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষা ইস্যুতে কোন বার্তা রাজ্যপালের

Date:

Share post:

শিক্ষা ইস্যুতে  শুক্রবার তাৎপর্যপূর্ণ বার্তা দিলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়,পণ্ডিত অজয় চক্রবর্তীকে সাম্মানিক ডি লিট প্রদান করা হয়। ডি এস সি দেওয়া হয় বিজ্ঞানী শুভাশিস চৌধুরী ও অধ্যাপক সুমন কুমার ধর’কে।

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “শিক্ষা একটি জীবন পরিবর্তনের সূচক। সাধারণ মানুষ কীভাবে জীবনের সমস্যা সমাধান করেন তা থেকেও শিক্ষা নিতে হবে। জীবন এবং প্রকৃতিই শ্রেষ্ঠ শিক্ষক।জ্ঞানকে কার্যক্রমে রূপান্তরিত করতে হবে।কী করতে হবে,কী করা যাবে না এবং কখন করতে হবে সেটাই বড় কথা।”

নভেম্বর মাসে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। জগদীপ ধনখড়ের পর বাংলার স্থায়ী রাজ্যপালকে নিয়ে প্রথম থেকে নানা জল্পনা চলছিল। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের সঙ্গে সু-সম্পর্ক রেখে চলার বার্তা দিয়ে দিয়েছন আনন্দ বোস।

অনুষ্ঠান শেষে ফেরার পথে চাষিদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।তাদের সমস্যার কথা শোনেন। রাজ্যপালের এই ব্যবহারে আপ্লুত সবাই।

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...