Monday, March 9, 2026

‘দেশকে ট্রফি এনে দিতে পারেনি,ব‍্যর্থ অধিনায়কের তকমা পেয়েছি’: বিরাট

Date:

Share post:

ক্রিকেটের তিন ফর্ম‍্যাটেই দেশকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। দলকে নেতৃত্ব দিলেও আইসিসির ট্রফি জয়ের স্বাদ পাননি তিনি। আর এখানেই আপসোস বিরাটের। বললেন, এই কারণেই ব্যর্থ’ অধিনায়কের তকমা পেয়েছেন, আর সেটি খোদ নিজেই জানালেন বিরাট।

 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে বিরাট এই নিয়ে বলেন, “দেখুন, আপনি টুর্নামেন্ট জিততে খেলেন। তিন-চারটি আইসিসি টুর্নামেন্ট না জেতার পর, আমায় ব্যর্থ অধিনায়কের তকমা পেতে হয়েছিল।”

তবে বিরাটের আমলে ভারতীয় ক্রিকেট দলের পরিবেশ ও মানসিকতায় আমূল পরিবর্তন এসেছিল, সে নিয়ে গর্ববোধ করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এই নিয়ে বিরাট কোহলি বলেন, “আমি কখনও এমন দৃষ্টিভঙ্গি থেকে নিজেকে বিচার করিনি, যেখানে আমরা দল হিসেবে একটি সাংস্কৃতিক পরিবর্তন এনেছি যা সব সময় আমার জন্য গর্বের হবে। একটি টুর্নামেন্ট নির্দিষ্ট একটি সময় ধরে চলতে পারে, কিন্তু সংস্কৃতি তৈরি হয় অনেক দিন ধরে। আর সেটি গড়ার জন্য, আপনাকে ধারাবাহিকতা তৈরি করতে হয়। যার জন্য শুধু টুর্নামেন্ট জেতা নয়, চরিত্রও তৈরি করতে হয়। আমি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছি, খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমি এমন এক দলের অংশ হিসেবে থেকেছি যারা পাঁচবার টেস্ট গদা জিতেছে। ”

আরও পড়ুন:ফের এআইএফএফ-কে একহাত নিলেন বাইচুং

 

 

spot_img

Related articles

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...