Saturday, May 16, 2026

শ্বেত বসনা শিল্পা, হৃদকম্প নেটিজেনদের

Date:

Share post:

অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে ফিরে এলেন নব্বইয়ের দশকের অন্যতম অভিনেত্রী শিল্পা শেট্টি । অক্ষয় কুমার, অনিল কাপুর, শাহরুখ খান, সলমন খান, সুনীল শেট্টি থেকে অভিষেক বচ্চন, গোবিন্দা, সানি দেওল।তার তালিকায় একাধিক তারকার উপস্থিতি।এদের সঙ্গে পর্দায় জুটি বেঁধে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন অভিনেত্রী।

বর্তমানে অভিনয় নয় ছোট পর্দায় একাধিক রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে থাকেন অভিনেত্রী। কারণ অভিনেত্রী হয়ে ওঠার আগে তিনি ছিলেন একজন ভালো নৃত্যশিল্পী।এবার বসন্তের শুরুতেই উত্তাপ বাড়িয়ে সাহসী লুকে দেখা গেল বলি-কুইনকে।সম্প্রতি একটি ইভেন্টের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।এই ভিডিওতে অভিনেত্রীকে দেখা গেছে দুধসাদা ডিপ নেক গাউন ও তার উপর ম্যাচিং স্রাগ-এ। গাউনের মধ্যাংশ যথেষ্ট খোলামেলা।যা দেখে মাথা ঘুরে গিয়েছে অনুরাগীদের।

 

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

কয়েক সেকেন্ডের ভিডিওটিতে এই পোশাকের পাশাপাশি অভিনেত্রীর মুখে রয়েছে নজরকাড়া মেকআপ, ঠোঁটে বোল্ড লিপস্টিক, পরিপাটি করে বাঁধা চুল।তার এই আগুন ও মুগ্ধতা ইমোজি দিয়ে অনুরাগীরা ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, আপনি এই বয়সেও এত হট কিভাবে, কেউ আবার  প্রেমিক হতে চেয়েছেন।তার এই লুক দেখে অনেকে বলছেন, এবার অপেক্ষার শেষ আর বিনোদনের শুরু।

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...