Sunday, May 24, 2026

ঝাড়খণ্ডে উদ্বেগ বাড়াচ্ছে বা*র্ড ফ্লু! বঙ্গে প্রভাব কেমন?

Date:

Share post:

ফের আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লুর।বাংলার পাশের রাজ্য ঝাড়খণ্ডে ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই বার্ড ফ্লুতে সে রাজ্যে প্রাণ গিয়েছে ৮০০ পাখির। তাই সতর্কতামূলক পদক্ষেপ করতে রাজ্যের বোকারো জেলায় প্রায় ৪ হাজার পাখি নিধন অর্থাৎ কালিংয়ের নির্দেশ দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:এবার মানবদেহে মিলল বার্ড ফ্লু-র সংক্রমণ, আক্রান্ত এক শিশু


প্রশাসন সূত্রের খবর, H5N1 আভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গিয়েছে মুরগিদের।ইতিমধ্যেই বহু কড়কনাথ মুরগি মারা গিয়েছে।১০৩টি মুরগি কালিং করা হবে। কেবল ওই মুরগিই নয়, সব মিলিয়ে ৩ হাজার ৮৫৬টি পাখিকে মেরে ফেলা হবে। এর মধ্যে মুরগি, হাঁস-সহ আরও পাখি রয়েছে।

প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে খামারে ওই ভাইরাসের দৌরাত্ম্য দেখা গিয়েছে, তার চারদিকে ১ কিমি ব্যাসার্ধ পর্যন্ত এলাকার সমস্ত পাখিকে মেরে ফেলা হবে। ওই এলাকাকে ‘আক্রান্ত এলাকা’ হিসেবে চিহ্নিত করে ফেলা হয়েছে। এছাড়া ১০ কিমি পর্যন্ত এলাকাকে পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হবে। সদর হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মুরগি-হাঁসদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো চিহ্ন দেখা গেলেই সতর্ক থাকতে হবে। কেননা বার্ড ফ্লু আক্রান্ত হলে এই ধরনের উপসর্গ দেখা যায়। কোথাও মৃত পাখি পড়ে থাকতে দেখলে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...