Monday, May 4, 2026

জয়ের মার্জিন কত? সাগরদিঘিতে আজ উপনির্বাচন

Date:

Share post:

রাজ্যে আজ সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় নিয়ে নয়, আগের থেকে মার্জিন কত বাড়বে ভাবছে তা নিয়েই। সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আজকের উপনির্বাচনে নয় জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। বিজেপির প্রার্থী দিলীপ সাহা।

আরও পড়ুন:প্রস্তুতি শেষ, সোমে সাগরদিঘিতে উপনির্বাচন

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন, তার মধ্যে রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ পুরুষ ভোটার এবং ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন মহিলা ভোটার। মোট ২৪৬ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এই বিধানসভায়। ২৪৬ টি ভোটগ্রহণ কেন্দ্রকে ২২ টি সেক্টরে ভাগ করা হয়েছে। ২৬৯ সেক্টর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ৬৬৬ সশস্ত্র পুলিশও মোতায়েন থাকবে।

 

 

Related articles

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...

ভোটগণনার সকালে ম্যাটাডোর উল্টে সল্টলেকে দুর্ঘটনা

সোমবার সকালে সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা (Saltlake Road Accident)। বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্রে যাওয়ার পথে...

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
108 এগিয়ে
বিজেপি
159 এগিয়ে
কংগ্রেস
3 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে