Sunday, May 24, 2026

প্রস্তুতি শেষ, সোমে সাগরদিঘিতে উপনির্বাচন

Date:

Share post:

রাত পোহালেই সাগরদিঘি (Sagardighi) বিধানসভার উপনির্বাচন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগে এটা যেন একটা বড় মহড়া। সব রাজনৈতিক দলের চোখই পড়ে রয়েছে সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে। কারণ জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে উপনির্বাচনের জন্য সব রকমের ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।

একনজর সাগরদিঘি বিধানসভা কেন্দ্র
• ২৪৫ টি সাধারণ বুথ ও একটি অক্সিলিয়ারি বুথ।
• ১০০% বুথেই হবে ওয়েট কাস্টিং।
• থাকছে কেন্দ্রীয় বাহিনী।
• ১৪৪ টি প্রেমাইসেসের মধ্যে ২৪৬ টি ভোটগ্রহণ কেন্দ্র।
• থাকছে ২২ টি ক্যুইক রেসপন্স টিম, তিনটি এইচ আর এফ এস, তিনজন জোনাল ম্যাজিস্ট্রেট, ২২টি পুলিশ সেক্টর।
• পরিচালনায় থাকবেন একজন করে এএসআই।
• কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সবজায়গাতেই একসঙ্গে যাবে। ফলে কোনও সমস্যা হলে তা তৎক্ষণাৎ সমাধান করতে সুবিধা হবে।

সাগরদিঘির এই উপনির্বাচনে ১৩০০ ভোট (Vote) কর্মী থাকছেন। শুধু তাই নয়, থাকছে একটি মহিলা বুথও। ফেব্রুয়ারি মাসের শেষে নির্বাচন হলেও তাপমাত্রা এখনই যে পর্যায়ে পৌঁছেছে সেই দিকে কমিশন নজরে রেখেছে। সেই কারণে নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকেই হেল্থকিট দেওয়া হচ্ছে। ডিসিআরসি সেলে থাকছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। স্থানীয় হাসপাতালগুলিকে সবদিক থেকেই প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও বুথের বাইরে ভোটারদের লাইন সামলানোর জন্য প্রতিবুথে দুজন করে লাঠিধারি পুলিশ থাকবে।

সোমবার সকাল সাড়ে ৫টায় শুরু হবে মকপোল। সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ, চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। রবিবার সন্ধে সাড়ে ৬টা থেকেই ২৪৬ টি বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা দাবি হয়েছে। থাকবে ভোট শেষ না হওয়া পর্যন্ত। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে মোট ভোটদাতা ২,৪৫,৮২৫জন। পুরুষ ভোটার ১,২৪,৫৩৩জন, মহিলা ভোটার ১,২১,২৮৭জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৫জন, সার্ভিস ভোটার আছেন ২৯১জন, আশি বছরের উর্ধ্বে ভোটার আছেন ২২৬৮জন, পি ডব্লিউ ডি ভোটার আছেন ১৫৩২জন, ১৮-১৯ বছরের ভোটার আছেন ৬২৫১জন। ২০১৬ সালে ভোটার টার্ন আউট ছিল ৮২.৭৪ শতাংশ এবং ২০২১ সালে ছিল ৭৮.৮২ শতাংশ।

 

Related articles

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...