Wednesday, June 3, 2026

আলিয়াকে জ্বা*লিয়ে মা*রেন, কলকাতায় এসে রহস্যফাঁ*স রণবীরের !

Date:

Share post:

হোলিতে (Bollywood) বলিউডে রমকমের রং। মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর (Ranbir Kapoor),শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) অভিনীত লাভ রঞ্জন (Luv Ranjan) পরিচালিত নতুন হিন্দি ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (Tu Jhoothi Main Makkaar)। তারই প্রোমোশনে রবিবাসরীয় বিকেলে শহরে এলেন ঋষি-পুত্র। ক্যাসানোভা চরিত্রে অনেকদিন পর বলিউডের অন্যতম চকোলেট বয়। ট্রেলারেই নজর কেড়েছেন, এবার শহরের বুকে আসতে না আসতেই রং ছড়ালেন রণবীর (Ranbir Kapoor)। আলুপোস্ত আর সরষে ইলিশ দিয়ে লাঞ্চ সেরে একেবারে খাঁটি বাঙালি স্টাইলে কথোপকথন শুরু করলেন তিনি ,ফাঁস করলেন দাম্পত্যের গোপন কথাও।

৮ মার্চ মুক্তি পেতে চলেছে ‘তু ঝুটি ম্যায় মক্কার'(Tu Jhoothi Main Makkaar)। ‘শামশেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র পর এবার ‘কুল বয়’ ইমেজে ফিরেছেন রণবীর। ছবির গল্প অনেকটাই পরিষ্কার হয়েছে দর্শকের কাছে, তবে আর কে (RK)ম্যাজিক স্ক্রিনে দেখার উৎসাহ বেড়েই চলেছে। কলকাতায় ছবির প্রচারে এসে একেবারে ঘরের ছেলে হয়ে উঠলেন অভিনেতা। TJMM নিয়ে কথা শুরু হলেও প্রশ্ন এল মহারাজের বায়োপিক নিয়ে। রণবীর জানান, তিনি আপাতত এই ধরণের কোনও প্রজেক্টে কাজ করছেন না। গত এক মাসে বলিউড বনাম টলিউড দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, আর তা নিয়ে জলঘোলাও কম হয় নি। এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কে (RK) বলেন , বিনোদন আর ব্যবসা শেষ কথা বলে। ‘ বয়কট ট্রেন্ড’ তিনি বিশ্বাস করেন না। ট্রোলড হওয়া নিয়েও মজা করেন অভিনেতা। আলিয়াকে (Alia Bhatt) কীভাবে ট্রোল করেন এদিন সেই রহস্য ফাঁস করলেন নীতু-পুত্র। সিনেমার প্রচারে এসে ব্যক্তিগত অনুভূতি নিয়ে অকপট রণবীর। কলকাতার ভূয়সী প্রশংসা করে সকলকে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ দেখার অনুরোধ করলেন তিনি।

‘রাহা’ জীবনে আসার পর সবটা বদলে গেছে, রবিবার এমন কথাই বললেন রণবীর। পাশাপাশি আলিয়াকে নিয়ে মজার ছলে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শেয়ার করলেন। সিনেমা মানেই সেখান থেকে শেখার যাত্রা শুরু, তাই আগামীতে আরও অনেক ভাল ছবি করার প্রতিশ্রুতি দিলেন। আপাতত কিশোর কুমারের বায়োপিক নিয়ে ব্যস্ত তিনি। হাসিমুখে মিষ্টি আলাপচারিতার পর আবদার মেনে সেলফি তুললেন। এরপরই রওনা দিলেন ইডেনের উদ্দেশ্যে। এবার লড়াই ‘দাদা’র সঙ্গে।

 

Related articles

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...