Wednesday, June 24, 2026

দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সাধারণ মানুষের কাছ থেকে জমা পড়া অভাব অভিয়োগের দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর জন্য প্রতিটি দফতরকে টাস্কফোর্স (Task Force) তৈরি করতে বলেন মুখ্যমন্ত্রী। সোমবার, রাজ্যের পনেরোটি দফতরকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে প্রশাসনের শীর্ষকর্তাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন, স্বরাষ্ট্র, অর্থ, শ্রম, শিক্ষা, নগরোন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, খাদ্য বণ্টন, সংখ্যালঘু উন্নয়ন, ভূমি সংস্কার, অনগ্ৰসর শ্রেণি, পূর্ত দফতর, পঞ্চায়েত, শিশু ও সমাজ কল্যাণ এবং সিএমও-র সচিব ও শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই সব দফতর একাধিক জনকল্যাণ প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। সূত্রের খবর, সরকারি প্রকল্পের সুবিধা সব মানুষের কাছে ঠিকঠাক না পৌঁছানোর কারণে বৈঠকে উষ্মাপ্রকাশ করেন মমতা। প্রতিটি দফতরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে যে সব অভিযোগ জমা পড়ে রয়েছে, সেগুলি খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তির দিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর দফতরে যে সব অভিযোগ আসে, সেই অভিযোগগুলি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। তবে শুধুমাত্র সংশ্লিষ্ট জায়গায় অভিযোগগুলি পাঠালেই হবে না, সেই অভিযোগগুলি সত্যি সমাধান হচ্ছে কি না, সেগুলিও দফতরের সচিবকে দেখতে নির্দেশ দেওয়া হয়। সমস্যার সমাধান হচ্ছে কি না, তা দেখতে প্রয়োজনে অভিযোগকারীকে ফোনও করতে হবে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রীর দফতরের গ্রিভান্স সেলে জমা পড়া অভিযোগ নয়, শাসকদলের ‘দিদির দূত’ কর্মসূচিতে যেসব অভিযোগ জমা পড়েছিল, তা ইতিমধ্যেই সরকারকে জানিয়েছে তারা। সূত্রের খবর, সেই অভিযোগেরও দ্রুত নিষ্পত্তি করার কথা বলেন মমতা।

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...