Saturday, May 16, 2026

ফের বাজিমাত মেসির, ফিফার বর্ষসেরা ফুটবলার লিও

Date:

Share post:

ফের বাজিমাত লিওনেল মেসির। কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমাদের হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লিও। ছেলেদের বিভাগে ফিফার দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কার জেতেন লিওনেল মেসি। ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলা।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করেছেন মেসি। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে লিও দল। সেই ম‍্যাচে এমবাপেও হ্যাটট্রিক করেন। তবে সেরার শিরোপা পাওয়ার ক্ষেত্রে এইবারই এমবাপেকে টেক্কা দিলেন লিও। মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে পয়েন্ট পেয়েছেন ৫২। এমবাপ পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা করিম বেঞ্জিমার পয়েন্ট ৩৪। আর এরপরই রয়েছেন লুকা মডরিচ ২৮ পয়েন্ট নিয়ে।

এদিকে বর্ষসেরা কোচ হলেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপে তাঁর কোচিং-এর তত্ত্বাবধানে চ‍্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা।

ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের তালিকা:-

ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্তিনা)।

মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেলা (বার্সেলোনা/স্পেন)।

ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্তিনা)

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...