Saturday, May 16, 2026

উচ্চমাধ্যমিকে নজর মোবাইলে, কড়া নির্দেশিকা জারি সংসদের

Date:

Share post:

মাধ্যমিকে ”প্রশ্নফাঁস” বিতর্কের মধ্যেই উচ্চমাধ্যমিকে কড়া নির্দেশিকা জারি সংসদের। উচ্চমাধ্যমিকের জন্য ইতিমধ্যেই রাজ্যের ২৩৫ পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে সংসদ। নির্দেশিকা, ”প্রশ্নপত্র বিলির আগে কারও কাছে মোবাইল নয়”। পরীক্ষার্থীরা তো নয়-ই, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরাও।

আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা, চলবে ২৭ মার্চ পর্যন্ত। আরও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে এবার কড়া পদক্ষেপ করল সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইলের ব্যবহার রুখতে থাকবে বিশেষ নজরদারি।

*সংসদের বিশেষ নির্দেশিকা*

*২৩৫টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলির প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর।*

*পরীক্ষাকক্ষে থাকবেন ২ জন শিক্ষক*

*প্রশ্নপত্র বন্টনের আগে কারও কাছে মোবাইল নয়*

*গাফিলতি ধরা পড়লে সংশ্লিষ্ট পরীকাকক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা*

*পরীক্ষাকেন্দ্রে পুলিশ আধিকারিকের উপস্থিতিতে খুলতে হবে প্রশ্নপত্র*

আরও পড়ুন:গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মণীশ সিসোদিয়া

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...