Saturday, June 6, 2026

চাকরিপ্রার্থীদের ‘ওয়েটিং লিস্ট’ নিয়ে ক*ড়া নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)নিয়ে এবার বড় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu)বলেন, গ্ৰুপ ডি (Group- D)বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের যে ওয়েটিং লিস্ট রয়েছে, তার স্বচ্ছতার বিষয়ে SSC-কে আরও সতর্ক হতে হবে। তাঁর মন্তব্য, “ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো শুদ্ধ নয়। তাতেও কারচুপি থাকতে পারে।” বিচারপতির এই মন্তব্যের জেরে ফের শুরু হয়েছে জল্পনা।

২০২২ সাল থেকেই চর্চার মধ্যে স্কুল সার্ভিস কমিশন। বারবার দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে । শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ ডি নিয়োগ, আদালতের চোখ রাঙানির জেরে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে পর্ষদকেও। এর আগে গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় তিনি ঐ কর্মীদের বেতনও ফেরত দেওয়ার কথা জানান। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিচ্যুত গ্রুপ ডি কর্মীরা। ডিভিশন বেঞ্চে মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই শূন্যপদগুলিতে ওয়েটিং লিস্ট থেকে নতুন এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে কমিশন। এবার সেই প্রার্থীদের তালিকা নিয়েও কমিশনকে সতর্ক হতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেছেন এই তালিকা যাতে ত্রুটিপূর্ণ না হয় সেইদিকে কড়া নজর না দিলে ভবিষ্যতে আরও বিপাকে পড়তে পারে কমিশন।

 

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...