Thursday, May 14, 2026

পরীক্ষাকেন্দ্র থেকে ছাত্রীকে নিয়ে বাইক ছোটালেন পুলিশ আধিকারিক!

Date:

Share post:

মাধ্যমিক, আইসিএসই. সিবিএসই- সব বোর্ডের পরীক্ষাই চলছে একসাথে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা (Exam) দিতে পারে তার জন্য সতর্ক পুলিশ-প্রশাসন। পরীক্ষার্থীকে গ্রিন করিডর করে কেন্দ্রে পৌঁছন হোক, বা অ্যাম্বুল্যান্স করে অসুস্থ পড়ুয়াকে নিয়ে যাওয়া- সব ক্ষেত্রেই পাশে বন্ধু পুলিশ (Police)। শুধু কলকাতা নয়, এই উদাহরণ রয়েছে জেলাতেও। হুগলি গার্লস হাই স্কুলের ছাত্রী তনিষ্ঠা কুণ্ডু। মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়ে দেখে অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে গিয়েছে। ভয়ে জড়োসড়ো হয়ে যায় সে।

কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপিঠে সেই সময় ডিউডিতে ছিলেন চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার এসআই হিমাদ্রী চক্রবর্তী। ছাত্রীটিকে কান্নাকাটি করতে দেখে ছাত্রীটিকে নিজের বাইকে করে তাকে বাড়ি নিয়ে যান হিমাদ্রী। অ্যাডমিট কার্ড নিয়ে আবার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা।

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...