Sunday, May 17, 2026

সুই*সাইড নোটে জেলবন্দি পার্থর নাম, নতুন এক মামলায় CBI তদন্ত!

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে জেলে গিয়েও রেহাই নেই, নতুন এক মামলায় তাঁর বিরুদ্ধে শুরু হতে চলেছে সিবিআই তদন্ত!

গ্রুপ-ডি চাকরিপ্রার্থী আবদুল রহমান আত্মঘাতী হয়েছেন। তাঁর মৃত্যু তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এবার সেই মামলাতেই সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এই মামলাতেও বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে আদালত।

গত বছর সেপ্টেম্বরে আত্মহত্যা করেন মুর্শিদাবাদের লালগোলার বাদিন্দা আবদুল রহমান। তিনি গ্রুপ ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, একটি সুইসাইড নোট উদ্ধার হয়। যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ আর কারা এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন সেই তালিকার উল্লেখ ছিল। সেখানে বলা হয়েছিল চাকরির পেতে হলে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। নিয়োগ তদন্তে সিবিআই তদন্ত চালালেও আবদুল রহমানের মৃত্যুর তদন্তে চার্জশিট পেশ করে লালগোলা থানার পুলিশ। ওই চার্জশিটে আবদুল রহমানের নামের উল্লেখ রয়েছে। আইনজীবীর দাবি, মৃত ব্যক্তির নামেই চার্জশিট পেশ করেছে পুলিশ। তদন্ত সঠিকভাবে হয়নি বলে দাবি তাঁর।

এবার হাইকোর্টের পর্যবেক্ষণ, মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের যোগ রয়েছে। নিয়োগ দুর্নীতির ঘটনার সঙ্গে যুবকের আত্মহত্যার যোগ রয়েছে বলেও ধারণা আদালতের। তাই এই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। ফলে জেলে থেকেই আরও চাপ বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর।

আরও পড়ুন- বাড়ছে উ*দ্বেগ, হাসপাতাল পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্যসচিব

 

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...