Saturday, May 16, 2026

শেষ পর্যন্ত জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক

Date:

Share post:

অবশেষে জামিন পেলেন নওশাদ সিদ্দিকি। গ্রেফতারের ৪০ দিন পর জামিন পেলেন আইএসএফ বিধায়ক। দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ  নেতা-কর্মীরা, যার আঁচ এসে পড়ে কলকাতায়। ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর একটি কর্মসূচি ঘিরে ঝামেলা হয়।আইএসএফ  কর্মী সমর্থকরা পুলিশের বিতণ্ডায় জড়িয়ে পড়ে।যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা চত্বর। গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ৮৮ জনকে। নওশাদের মুক্তি চেয়ে পথে নেমেছিল আইএসএফ এবং বামদলগুলি।জামিনের আবেদন করে হাইকোর্টে যান নওশাদ সিদ্দিকি।

গত সপ্তাহে নওশাদ সিদ্দিকির  গ্রেফতারি মামলায় হাইকোর্টের  কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য । বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, ‘একটা ঘটনায় ৮৮ জন গ্রেফতার? প্রতিরোধমূলক গ্রেফতারির ক্ষেত্রের এতদিন ধরে ৮৮ জন জেলে? এই ৮৮ জনের ভূমিকা প্রমাণ করার মতো ভিডিও রেকর্ডিং আছে তো?’ ওই একই দিনে আদালতে নৌশাদের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, ‘একজন নেতা বা বিধায়কের এই ধরনের ভূমিকা হয়? গণতন্ত্রের নামে এই ধরনের আচরণ করা যায়? প্রতিবাদের নামে এই ধরনের আচরণ করা যায় কি?

বিচারপতি বাগচী আরও বলেন, এটা একজন নেতার কাছ থেকে আশা করা যায় না। নেতাদের আরও সংযত হওয়া উচিত। নওশাদের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘কী কারণে ফের পুলিশি হেফাজতের প্রয়োজন? যা জিজ্ঞাসাবাদ করার, তা তো হয়েছে। তদন্তের জন্য প্রয়োজনে ভিডিও কনফারেন্স করুন। উনি বিধায়ক। রাজবন্দি করে রাখা হোক।’

 

 

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...