Wednesday, May 13, 2026

নিউজিল্যান্ডে হবে বুমরাহর অস্ত্রোপচার, মাঠে ফিরতে সময় লাগবে ৫ থেকে ৬ মাস

Date:

Share post:

দীর্ঘদিন ধরে পিঠের চোটের কারণে মাঠের বাইরে যশপ্রীত বুমরাহ। সূত্রের খবর, পিঠের চোটে ভোগা বুমরাহকে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে জানা যাচ্ছে  নিউজিল্যান্ডে হবে যশপ্রীত বুমরাহ-এর অস্ত্রোপচার। আর এই অস্ত্রোপচারের কারণে আইপিএল তো বটেই, ভারত যদি বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ওঠে, তাহলে সেই ম্যাচও খেলতে পারবেন না তিনি।

একাধিক রিপোর্ট অনুযায়ী, অস্ত্রোপচারের পর রিহ‍্যাব সারতে সারতে প্রায় ৫-৬ মাস লেগে যাবে বুমরাহের মাঠে ফিরতে। জানা যাচ্ছে, বিখ্যাত সার্জন রোওয়ান সৌটেনের অধীনে থাকবেন বুমরাহ। বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি কর্তৃপক্ষ বুমরাহর পিঠের অস্ত্রোপচারের জন্য এই কিউয়ি অস্থিশল্য চিকিৎসককে চূড়ান্ত করেছেন। এই রোওয়ানের অধীনে থেকেছেন জোফ্রা আর্চার ও শেন বন্ডের মত পেসাররা।

জানা যাচ্ছে, একদিনের বিশ্বকাপের জন‍্য বুমরাহকে তৈরি করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড জোর দিচ্ছে যাতে আগামী অক্টোবর মাসে শুরু হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপে বুমরাহকে নামানো যায়।

আরও পড়ুন:মহিলা প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড, নাম ‘শক্তি’

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...