Monday, March 16, 2026

একাধিক ধারায় মামলা! ঠিক কী অপরাধ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ?

Date:

Share post:

আইনজীবী তথা তরুণ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে কাকভোরে পৌঁছে যায় কলকাতা পুলিশের একটি টিম। সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশও। কংগ্রেস নেতার ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কংগ্রেস নেতাকে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কুৎসা,কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য গ্রেফতার করা হয়েছে কৌস্তভকে। প্রাথমিক প্রতিক্রিয়ায় কৌস্তভ বাগচী সংবাদ মাধ্যমকে বলেন, “হয়রানি করা হচ্ছে, আটক করা হয়েছে”। আবার সোশ্যাল মিডিয়াতেও তিনি লিখছেন, “অবশেষে গ্রেফতার হলাম”।

আরও পড়ুন:আইনজীবী কৌস্তভের বাড়িতে পুলিশ, “গ্রেফতার হলাম” পোস্ট কংগ্রেস নেতার

পুলিশ গ্রেফতার করতে গেলে কৌস্তভ বাগচী তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁকে গ্রেফতার করতে বড়তলা থানা থেকে যায় আরও একটি টিম। অবশেষে একাধিক মামলা দিয়ে কৌস্তভকে তাঁর ব্যারাকপুরের বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে পুলিশ। আজই তাঁকে আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ১২০(বি) – অপরাধমূলক ষড়যন্ত্র, ১৫৩ – অশান্তি ছড়ানোর উদ্দ্যশে প্রভোকেশন দেওয়া ), ৩৫৪ এ- শ্লীলতাহানি, ৫০৩- ক্রিমিনাল ডিফেমেশন, ৫০৪- শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্য ইচ্ছাকৃত ভাবে প্রভোকেশন দেওয়া, ৫০৫- গুজব ছড়ানো, ৫০৬ – হুমকি, ৫০৯- কটুক্তি ধারায় মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে একটা ৫০৫ ধারাটি শুধুম
জামিন অযোগ্য।

এদিকে, কৌস্তভের গ্রেফতারির পর ফের রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বাম-কংগ্রেসের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই গ্রেফতার করা হয়েছে কৌস্তভ বাগচীকে।

 

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...