Friday, June 26, 2026

আইনজীবী কৌস্তভের বাড়িতে পুলিশ, “গ্রেফতার হলাম” পোস্ট কংগ্রেস নেতার

Date:

Share post:

আইনজীবী তথা তরুণ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে কাকভোরে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, কংগ্রেস নেতার ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। প্রাথমিক প্রতিক্রিয়ায় কৌস্তভ বাগচী সংবাদ মাধ্যমকে বলেন, “হয়রানি করা হচ্ছে, আটক করা হয়েছে”। আবার সোশ্যাল মিডিয়াতে তিনি লিখছেন, “অবশেষে গ্রেফতার হলাম”।

আরও পড়ুন:কংগ্রেস ছাড়ছেন কৌস্তভ বাগচি?রইল বিস্তারিত

জানা গিয়েছে, ব্যারাকপুরে ওল্ড ক্যালকাটা রোডের যে বাড়িতে পুলিশ গিয়েছে, সেখানেই আছেন কৌস্তভ। কৌস্তভের স্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুলিশ এখনও ৪১-এ ধারার নোটিশ দেখাতে পারছে না। ফলে গ্রেফতার করতে পারেনি। ফলে আইনজীবী কংগ্রেস নেতার গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিকে, কৌস্তভের বাড়িতে পুলিশ গিয়েছে শুনে তাঁর পরিচিত, শুভানুধ্যায়ীদের, বন্ধুরা ব্যারাকপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। বেশকিছু স্থানীয় সিপিএম-কংগ্রেস নেতা-কর্মীও বাড়ির সামনে ভিড় জমিয়েছেন।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...