Friday, April 24, 2026

স্কুলের ফি না মেটানোয় পরীক্ষায় বসায় বাধা! অবসাদে আ*ত্মঘাতী ছাত্রী

Date:

Share post:

অর্থাভাব! বাবা মেটাতে পারেনি স্কুলের ফি।তাই পরীক্ষায় বলতেই দেওয়া হল না নবম শ্রেণির ছাত্রীকে। এর জেরে আত্মহত্যা করল ১৪ বছরের ওই কিশোরী।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি এলাকার।

আরও পড়ুন:ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশে ঝুপড়িতে আগু*ন লাগিয়ে মা-মেয়েকে পুড়ি*য়ে মা*রল যোগীর পুলিশ

কিশোরীর বাবা জানিয়েছেন, আর্থিক অসঙ্গতির কারণে তিনি মেয়ের স্কুলের ফি সময়মতো জমা দিতে পারেননি। তার জন্য স্কুলের কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও শুক্রবার যখন পরীক্ষা দিতে যায় ওই ছাত্রী, কর্তৃপক্ষের তরফে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বারবার অনুরোধ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি স্কুল কর্তৃপক্ষ।এরপরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।

পরীক্ষায় বসতে না দেওয়ায় ভেঙে পড়ে নবম শ্রেণীর ওই ছাত্রী। সেই কারণেই বাড়ি ফিরে আত্মঘাতী হয় সে বলে অভিযোগ ওই কিশোরীর বাবার। এই ঘটনায় পুলিশ সুপার রাহুল ভাটি জানিয়েছেন, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...