Monday, March 16, 2026

‘আমার দীর্ঘ কেরিয়ারে এরকম কখনও দেখিনি’, কেরালা দল তুলে নেওয়ায় মন্তব্য সুনীলের

Date:

Share post:

গতকাল আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে হয় বিত*র্ক। খেলতে নেমে দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। আইএসএল-এর ইতিহাসে যা প্রথম। অতিরিক্ত সময়ের খেলা চলার সময় দল তুলে নেয় কেরালা। অভিযোগ, রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রিকিক থেকে শট নেন বিএফসির ফুটবলার সুনীল ছেত্রী। সেই গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যেতেই মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন কেরালার ক্ষুব্ধ ফুটবলাররা। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কান্তিরাভা স্টেডিয়ামে। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং সুনীল ছেত্রী। বললেন, আমার দীর্ঘ কেরিয়ারে এরকম কখনও দেখিনি।

ম‍্যাচের পর সম্প্রচারকারী চ‍্যানেলে এই নিয়ে সুনীল বলেন,” ফ্রিকিক নেওয়ার আগে সর্বদা রেফারিকে জিজ্ঞাসা করি। কারণ রেফারির অনুমতি ছাড়া তো ফ্রিকিক নেওয়া যায় না। এদিন অম্ল-মধুর অভিজ্ঞতা হল। কারণ ম্যাচ পুরো হবে কিনা, তা নিয়ে আমাদের মধ্যে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছলাম, এটা ভেবে ভালো লাগছে। মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য অপেক্ষার তর সইছে না।”

ঘটনার সূত্রপাত, বিএফসি বনাম কেরালা ম‍্যাচ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯৭ মিনিটে মাঝমাঠে বেঙ্গালুরু ফ্রি-কিক পেলে, সুনীল ছেত্রী সেই ফ্রি-কিক দ্রুত মেরে গোলে পাঠিয়ে দেন। রেফারি তাতে গোলও দিয়ে দেন। কেরালার ফুটবলারদের অভিযোগ করেন, রেফারি বাঁশি বাজানোর আগেই সুনীল শট নিয়েছেন। তাঁরা প্রস্তুত ছিলেন না। তাই গোল বাতিল করতে হবে। যদিও তাঁদের আবেদনে কর্ণপাত করেননি রেফারি। এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি কেরালার কোচ-খেলোয়াড়েরা। এরপরেই মাঠ ভর্তি দর্শক এবং সকলকে চমকে দিয়ে হঠাৎই দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স।

আরও পড়ুন:সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা, তিন সদস্যের কমিটি গঠন আইএফএ-এর


 

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...