Tuesday, June 23, 2026

ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএল-এর সেমিফাইনালে এটিকে মোহনবাগান

Date:

Share post:

২০২২-২৩ আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে ওড়িশা এফসিকে হারাল ২-০ গোলে। বাগানের হয়ে গোল দুটি করেন হুগো বৌমোস এবং দিমিত্রি পেত্রাতোস। সেমিফাইনালে মোহনবাগানের সামনে হায়দরাবাদ এফসি।

ম‍্যাচে এদিন খানিকটা ফেভারিট হয়ে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। ঘরের মাঠের সমর্থকদের সমর্থন তাতিয়ে তুলেছিল জুয়ান ফেরান্দোর ছেলেদের। যার সুবিধাটা ভালমতোই পেল সবুজ-মেরুণ শিবির। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৩৬ মিনিটে গোল পেয়ে যায় ফেরান্দোর দল। গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বৌমোস। দ্রুত কর্নারে মনভির পিছন দিকে বল ফ্লিক করলে অনায়াসে গোল করে যান বৌমোস। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও বজায় থাকে মোহনবাগানের আক্রমণ। যার ফলে ম‍্যাচের ৫৮ মিনিটে এগিয়ে যায় জুয়ানের দল। বাগানকে গোল করে ২-০ এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতোস। এরপর পাল্টা আক্রমণে ঝাঁপায় ওড়িশা এফসি। কিন্তু গোলের দরজা খুলতে পারেনি তারা। যার ফলে খেলা শেষ হয় ২-০ গোলেই।

আরও পড়ুন:২০২২-২৩ আইলিগ চ‍্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি


 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...