Tuesday, June 23, 2026

CII-এর রাজ্যের নতুন চেয়ারপার্সন হলেন সুচরিতা বসু

Date:

Share post:

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII), ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের নতুন চেয়ারপার্সন হলেন সুচরিতা বসু (Sucharita Basu)। ম্যানেজিং পার্টনার – AQUILAW এবং ভাইস চেয়ারম্যান হয়েছিল সন্দীপ কুমার, যিনি টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের (TSDPL) ম্যানেজিং ডিরেক্টর৷ বাণিজ্যিক, রিয়েল এস্টেট, অবকাঠামো আইন এবং নীতি নির্ধারণ বিষয়ে প্র্যাকটিস করেন সুচরিতা। তিনি রাজ্য সরকারের পাশাপাশি কর্পোরেট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল বিষয়ে পরামর্শ দেন। কলকাতায় AQUILAW নামে একটি সম্পূর্ণ আইনি পরামর্শ দেওয়ার সংস্থা প্রতিষ্ঠা করেছেন সুচরিতা। এখন দিল্লি এবং মুম্বইতেও তাদের শাখা রয়েছে। সুচরিতা 2015 – 16 সাল থেকে CII-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। একজন আইনজীবী হিসেবে সুচরিতা সিআইআই-এর নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি।

সন্দীপ কুমার বেশ কয়েক বছর ধরে টাটা গ্রুপ অফ কোম্পানির সঙ্গে যুক্ত। টিএসডিপিএলের আগে, সন্দীপ টাটা মেটালিক্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সিআইআই-এর সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে জড়িত। সন্দীপ কুমার একজন দৃঢ় অভিজ্ঞতাসম্পন্ন শিল্প অভিজ্ঞ।

CII-এর পশ্চিমবঙ্গের চেয়ারম্যান হিসেবে সুচরিতা বসু বলেন, “বাংলা তার MSME ক্ষেত্রে শিল্প অগ্রগতির পরবর্তী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে৷ শিল্প এবং সরকার সমন্বিতভাবে কাজ করলে রাজ্যে শিল্পক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী।”

আরও পড়ুন- জামিন পেলেন তুনিশা হ*ত্যাকাণ্ডের মূল অভি*যুক্ত শীজান খান

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...