Tuesday, March 24, 2026

আত্মহ*ত্যা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজের ভাইয়ের, মেসেজে লিখলেন ‘GoodBye’

Date:

Share post:

নিজের বাড়িতেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল চাকুরকারের(Shivraj Patil Chakurkar) খুড়তুতো ভাই। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharastra) লাতুরে। জানা গিয়েছে, মৃতের নাম চন্দ্রশেখর চাকুরকার(ChandraSekhar Chakurkar)। ৮১ বছর বয়সী এই ব্যক্তি আত্মহত্যার আগে পরিবারের সদস্যদের মোবাইলে ‘Goodbye’ লিখে মেসেজ পাঠান। প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের আত্মহত্যায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে আত্মহত্যা করেন চন্দ্রশেখর চাকুরকার ওরফে হনমন্তরাও পাটিল। প্রাক্তনমন্ত্রী শিবরাজ পাটিলের বাড়িতে নিত্য যাতায়াত ছিল তাঁর। বিগত কয়েকবছর ধরে দুরারোগ্য অসুখে ভুগছিলেন হনমন্তরাও। যার জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এবং এই ঘটনা যখন ঘটে সেই সময়ে তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রীর ছেলেও। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে তদন্ত শুরু করেছেন মহারাষ্ট্রের শীর্ষ পুলিশ আধিকারিকরা।

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...