Friday, May 15, 2026

স্পিকারের বিরুদ্ধে বিজেপির অনাস্থা-তৃণমূলের আস্থা প্রস্তাব নিয়ে সরগরম হতে চলেছে বিধানসভা

Date:

Share post:

আজ, সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। কমপক্ষে ৩০ জন বিধায়ক সমর্থন জানালে প্রস্তাবের উপর আলোচনা হবে। সেই বিধায়ক সংখ্যা হাতে আছে বিজেপির। পাল্টা তৃণমূলের প্রস্তাবও জমা পড়েছে বিধানসভায়। স্পিকারের প্রতি আস্থা দেখিয়ে প্রস্তাব জমা দিয়েছে শাসকদল।

আরও পড়ুন:মডেল সাগরদিঘি, পঞ্চায়েতেও অশুভ আঁতাতে জোট বাঁধছে বাম-রাম-কং

তৃণমূলের তরফে পক্ষ পাল্টা প্রস্তাবে লেখা হয়েছে, বিধানসভার স্পিকারের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। স্পিকারের কাজকর্ম নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। এই প্রস্তাবটিও সোমবার বিধানসভার মেনশন পর্বে উঠবে।

ফলে একদিকে বিজেপি’র আনা অনাস্থা প্রস্তাব বিধানসভায় উঠবে ঠিক তখনই তৃণমূলের আস্থা প্রস্তাব উল্লেখ হবে বিধানসভায়। ৩০ জন বিধায়কের সমর্থন পেলে যেমন অনাস্থা প্রতাব নিয়ে আলোচনা হবে, ঠিক তেমনই সমর্থন পেলে তৃণমূলের আনা আস্থা প্রস্তাব নিয়েও আলোচনা হবে। ফলে একদিকে আস্থা প্রস্তাব অন্যদিকে অনাস্থা প্রস্তাব নিয়ে এদিন বিধানসভা সরগরম হওয়ার সম্ভাবনা রয়েছে।


 

 

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...