Thursday, June 25, 2026

মডেল সাগরদিঘি, পঞ্চায়েতেও অশুভ আঁতাতে জোট বাঁধছে বাম-রাম-কং

Date:

Share post:

নীতি-আদর্শকে বিসর্জন দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোটেও “অশুভ আঁতাত” তৈরি করতে জোটবদ্ধ হওয়ার ছক কষছে বিরোধীরা। সাগরদিঘি মডেলকে সামনে রেখে জেলায় জেলায় পঞ্চায়েত ভোটে অনেক আসনেই যে বাম-রাম-কং জোট বেঁধে প্রার্থী দেবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু বিরোধিতার জন্যই।তৃণমূলের অন্ধ বিরোধিতা থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে রামধনু জোট করবে।

আরো পড়ুন:সাগরদিঘিতে পরাজয়: কারণ বিশ্লেষণে বৈঠকে তৃণমূল জেলা নেতৃত্ব

শাসক তৃণমূলের বিরুদ্ধে এককভাবে পেরে না উঠে বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং সাগরদিঘি উপনির্বাচনের ফলকে সামনে রেখে ফের অনৈতিক জোট প্রার্থীকে জেতাতে কোমর বাঁধছে কিছু বাম-কংগ্রেস-বিজেপি নেতা। সেক্ষেত্রে প্রার্থী নির্দল হলেও তাদের সমস্যা নেই।

সাগরদিঘির তথ্য-পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল, ৪৪,৯৮৩ ভোট (২৪.০৮ শতাংশ)। কিন্তু উপনির্বাচনে সেই ভোট কমে দাঁড়ায় ২৫,৮১৫ (১৩.৯৪শতাংশ)। অর্থাৎ বিজেপির ভোট কমেছে ১০.১৪ শতাংশ। এই ভোটটাই ট্রান্সফার হয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর দিকে। ফলে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তিনটি বিপরীত ধর্মী দলের ভোটে জয়লাভ করেছেন। আর এটাই নাকি পঞ্চায়েতের আগে বিরোধীদের অক্সিজেন জুগিয়েছে। ফলে নীতি-আদর্শকে বিসর্জন দিয়ে শুধুমাত্র তৃণমূলকে হারাতে পঞ্চায়েতে অশুভ আঁতাতে তৈরি করতে মরিয়া ধান্দাবাজ ক্ষমতালোভী কিছু বিরোধী নেতা। সেইসব নেতারা দলগত দিক থেকে প্রকাশ্যে বিরোধিতা দেখালেও নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...