Tuesday, May 26, 2026

তিহার জেলে সিসোদিয়ার সঙ্গী ভগবত গীতা !

Date:

Share post:

তিহার জেলে পাঠানো হল মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। সোমবার আদালতের নির্দেশের পরই তাঁর জায়গা হয় এক নম্বর তিহার জেল। আগামী ২০ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকবেন তিনি।

আজ, ৬ মার্চ সিসোদিয়ার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল। তারপরই তাঁকে দিল্লির বিশেষ আদালতে পেশ করা হয়। তবে এদিন আর সিসোদিয়াকে নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। সেই কারণেই বিচারক এমকে নাগপাল আপ নেতাকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

জেলে নিয়ে যাওয়ার আগে মেডিক্যাল পরীক্ষা হয় সিসোদিয়ার। চিকিৎসকদের দেওয়া ওষুধ জেলে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। এছাড়াও চশমা, ডায়েরি, পেন ও ভগবত গীতা সঙ্গে রাখার অনুমতি পেয়েছেন তিনি।তাঁর জামিনের আবেদন শোনা হবে আগামী ১০ মার্চ, শুক্রবার।

যদিও মণীশ সিসোদিয়ার গ্রেফতারি ইস্যুতে আজ শিলিগুড়িতে সরব হল আম আদমি পার্টি।

 

Related articles

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...