Friday, June 5, 2026

চতুর্থ টেস্টের আগে বিরাট-রোহিত উপদেশ গাভাস্করের

Date:

Share post:

তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারতীয় দল। প্রথম ইনিংসে সেই ম্যাচে প্রথম দিনেই ১০ উইকেট চলে গিয়েছিল ভারতীয় দলের। একটা গোটা দিনও ক্রিজে টিকতে পারেনি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যা একেবারেই মেনে নিতে পারছেন না সুনীল গাভাস্কর। চতুর্থ টেস্টে ভারত নামার আগে ভারতীয় ব্যাটারদের শিক্ষক হয়ে উঠলেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারের রোহিতদের শিক্ষক হয়ে গাভাস্কর বলেন,” ব্যাট ধরার সময় যে হাত উপরের দিকে থাকে, সেটা ঠিক করে দেয় ব্যাট কোন দিকে যাবে। আর নীচের দিকে যে হাত থাকে সেটা ঠিক করে ব্যাটের গতি। তাই ব্যাট চালানোর গতি কমাতে হলে নীচের হাতটা মাঝের দিকে রাখা উচিত। উপরের হাত ঠিক করে দেবে ব্যাট সোজা আসবে নাকি আড়াআড়ি।”

আরও একটি উপদেশ দেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন, “একটু ঝুঁকে ব্যাট করা উচিত। বলের সঙ্গে কথা বলার মতো করে ঝুঁকতে হবে। ভাল উইকেটরক্ষক যেমন বলের বাউন্সের সঙ্গে ওঠে, তেমনই ব্যাটারকে ঝুঁকতে হবে। মাথাটাকে বলের লাইনে রাখতে পারলে কোন দিকে শট খেলব সেটা সহজে সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু কোনও ব্যাটার যদি বেশি না ঝোঁকে তা হলে স্পিনারদের বিরুদ্ধে খেলতে অসুবিধা হবে।”

আরও পড়ুন:কোহলিকে নিয়ে ‘বিরাট’ মন্তব্য পন্টিং-এর


 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...