Thursday, June 25, 2026

দোলের দিন মেঘালয় ও নাগাল্যান্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ, সাক্ষী প্রধানমন্ত্রী

Date:

Share post:

দোলের দিনই মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা। শিলংয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনে আলাদা প্রার্থী দিলেও ফল প্রকাশের পরই বিজেপির তরফে এনপিপিকে সমর্থন করার ঘোষণা করা হয়। ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি, হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এবং বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করেন সাংমা। কংগ্রেস ও তৃণমূল ইউডিপিকে সঙ্গে নিয়ে সব ছোট দলগুলিকে একজোট করার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা বাস্তবায়িত হয়নি।

NPP জোটের কাছে ৪৫ জন বিধায়কের সমর্থন রয়েছে। এদিন কনরাড সাংমা ছাড়াও আরও ১১ জন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। তাঁদের মধ্যে দু’জন উপমুখ্যমন্ত্রী। ক্যাবিনেটে ১২জন সদস্যের মধ্যে ন্যাশানাল পিপলস পার্টি থেকে থাকবেন ৮ জন, ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি থেকে ২ জন, হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি ও বিজেপি থেকে একজন থাকবেন। বিজেপি থেকে মন্ত্রিসভায় থাকছেন অ্যালেকজান্ডার লালু হেক। এই ১২ জনকে শপথবাক্য পাঠ করান মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান।

এর পরেই পঞ্চমবারের জন্য নাগাল্যান্ডের (Nagaland) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এনডিপিপি নেতা নেফু রিও (Neiphiu Rio)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন তিনে। রিওকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন টিআর জেলিং ও ওয়াই প্যাটন। মন্ত্রিসভার অন্যান্যরাও শপথ নেন এদিন।

আরও পড়ুন- ৯ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ম‍্যাচ, পিচ নিয়ে কী বললেন দ্রাবিড়

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...