Monday, March 16, 2026

ফ্লামেঙ্গো মহাবিপদে, ৪ কোটি টাকা কার অ্যাকাউন্টে গেল !

Date:

Share post:

এমন ঘটতে পারে ভাবেননি ক্লাব কর্তারাও। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো মহাবিপদের সামনে। নিশ্চয়ই ভাবছেন কেন?

আসলে পেশাদার ফুটবলের দুনিয়ায় সাধারণত এমন ঘটনা বিরল। ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে একই নামে দুটি ভিন্ন খেলায় দুজন খেলোয়াড় থাকায়। সম্প্রতি ফ্লামেঙ্গো জোয়াও গোমেজ নামের এক খেলোয়াড়কে ইংলিশ ক্লাব উলভারহাম্পটনের কাছে বিক্রি করেছে। ট্রান্সফার ফির অংশ ও অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে গোমেজের প্রাপ্য অর্থের পরিমাণ বেশ ভালোই। ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৯২ লাখ ১৭ হাজার টাকা। উলভারহাম্পটন দলবদলের টাকা ফ্লামেঙ্গোকে পাঠিয়ে দিলেও ফ্লামেঙ্গোর বিপদটা হয়েছে যখন তা গোমেজের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

ফ্লামেঙ্গোতে জোয়াও গোমেজ নামে আরও একজন খেলোয়াড় আছেন। তিনি ফুটবলার নন, বাস্কেটবল দলের সদস্য। দুজনেরই পুরো নাম একই—জোয়াও ভিক্তর গোমেজ দা সিলভা।
বাস্কেটবল খেলোয়াড় গোমেজের ব্যাংক অ্যাকাউন্টের বার্তা আসে তাঁর মায়ের কাছে। বড় অঙ্কের অর্থ হিসাবে ঢোকার বার্তা পেয়েই তিনি ছেলেকে জানান।

অবাক হয়ে গোমেজ বলেছেন, ‘আমার মা যখন আমাকে এই পরিমাণ অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার ব্যাপারটি জানালেন, আমি রীতিমতো আতঙ্কিত বোধ করছিলাম। আমার আশঙ্কা হচ্ছিল, আমার অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থপাচারের কোনো ঘটনা ঘটছে কি না। আমি ব্যাপারটা প্রায় সঙ্গে সঙ্গেই ক্লাবকে জানাই।’
বাস্কেটবল খেলোয়াড়ের কাছ থেকে জানার পর ফ্লামেঙ্গোর হিসাবরক্ষণ বিভাগের কর্মীদের মাথায় হাত। তারা দেখেন উলভারহাম্পটনের কাছ থেকে পাওয়া অর্থ ফুটবলার গোমেজকে না পাঠিয়ে তাঁরা পাঠিয়েছেন বাস্কেটবল খেলোয়াড় গোমেজকে!

 

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...