Sunday, February 1, 2026

সিদ্দিকবাজারে বিস্ফো*রণে ক্ষতি*গ্রস্ত ভবনের ২৪টি কলামের ৯টি সঙ্কটজনক

Date:

Share post:

বিশেষ সংবাদদাতা, ঢাকা : বাংলাদেশের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির মোট ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাব পড়েছে অন্যান্য কলামেও। বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির আহ্বায়ক মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী।

তাঁরা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুটি ভবনেই নিচ থেকে ছাদ পর্যন্ত, যেখানে যেখানে যাওয়া সম্ভব, সেখানে যান এবং ভবন পরিদর্শন করেন। কমিটির আহ্বায়ক রাজউকের সদস্য উন্নয়ন, মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী বলেন, ‘আমরা এই ভবন দেখতে এসেছি। ভবনটির কতগুলো কলাম আছে, সেগুলোর অবস্থা কী তা সব নিচ থেকে ছাদ পর্যন্ত পরিদর্শন করেছি। তিনি আরও বলেন, নিচে আন্ডারগ্রাউন্ডে কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলামগুলোকে সাপোর্ট দিতে হবে।  ভবনে ২৪টি কলাম আছে, এর মধ্যে ৯টি কলাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য কলামেও প্রভাবে পড়েছে। এখন এই কলামগুলোকে বাঁচাতে হবে।
কমিটির সদস্য বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমদ আনসারী বলেন, ‘আমরা এর আগেও ওয়াহেদ ম্যানশনে একইভাবে কাজ করেছি। ভবনটিকে রেট্রো ফিটিংয়ের মাধ্যমে বাসযোগ্য করা যাবে৷ কারণ, ওপরের কলামগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি আরও বলেন, বেসমেন্টে আসল ক্ষতি হয়েছে। ভবনটির ভিত্তিতে কোনও সমস্যা হয়েছে কি না, এগুলো যাচাই করতে হবে।
১৯৮০ সালে ভবনটি তিনতলা করা হয়েছিল। তাই এখন মাটি পরীক্ষা করতে হবে। নতুন কোনও সমস্যা তৈরি হলো কি না, যাচাই করতে হবে। ভবনটি বাসযোগ্য করতে এক বছরের মতো সময় লাগবে। আপাতত ভবনটি এখন ব্যবহার করা যাবে না।

 

spot_img

Related articles

NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন...

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও...

পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

ভাষাতত্ত্ববিদ এবং 'অলচিকি' লিপির জনক, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবস ১ ফেব্রুয়ারী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)...

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...