Thursday, May 14, 2026

আবগারি দুর্নীতি মামলায় কবিতাকে তলব ইডির, হাজিরার আগে অনশনে কেসিআর কন্যা

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় তেলেঙ্গানের মুখ্যমন্ত্রী কেশিয়ারের কন্যা কে কবিতার(K Kavita) যোগ রয়েছে বলে আগেই দাবি করা হয়েছিল ইডির তরফে। যার জেরে ৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার ইডি(ED) দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। যদিও আগামী ১১ তারিখ হাজিরা দেবেন বলে এদিকে জানিয়ে দিয়েছেন কবিতা। তবে তার আগে দিল্লির জন্তর মন্তরে একদিনের প্রতীকী অনশনে বসলেন চন্দ্রশেখর রাও-এর(K Chandrashekhar Rao) কন্যা।

বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়েকে সমন পাঠায় ইডি। দিল্লির মদ-কাণ্ডে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রবিবার আট বিরোধী দলের নয় নেতার ‘পত্রবোমা’ আছড়ে পড়েছিল ৭, লোককল্যাণ মার্গে। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) পাঠানো চিঠিতে সই করেছিলেন ভারত রাষ্ট্র সমিতি (BRS) প্রধান তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। চিঠিটা পাঠানো হয়েছিল গত রবিবার। আর বুধবার রাও-কন্যাকে কবিতাকে সমন পাঠায় ইডি। চন্দ্রশেখরের কন্যা তথা তেলেঙ্গানার শাসক দল বিআরএসের নেত্রী, কবিতাকে বৃহস্পতিবার অর্থাৎ ৯ মার্চের মধ্যে রাজধানী দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়। তবে আজ তিনি হাজিরা দিচ্ছেন না। হাজিরা দেবেন ১১ মার্চ।

তবে সমন পাওয়ার পরই সুর চড়িয়েছেন কবিতা। তিনি জানিয়েছেন, ৯ তারিখ ইডির অফিসে যেতে পারবেন না। আইনি পরামর্শ নেবেন। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই মামলায় কবিতার যোগ রয়েছে বলে ইডির তরফে দাবি করা হলেও, গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা। তার স্পষ্ট অভিযোগ বিরোধী দলগুলির বিরুদ্ধে সস্তার চাল চালছে কেন্দ্রীয় শাসক দল।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...