Thursday, May 14, 2026

২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতে কুন্তল-তাপস-নীলাদ্রি

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষকে আগামী ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত ।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২৩ মার্চ তাদের আবার আদালতে পেশ করা হবে। কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, শেখ শাহিদ ইমাম ও আব্দুল খালেক – এই চার অভিযু্ক্তেরও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।তাপসকে জেরা করে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের সন্ধান পায়  ইডি।   তদন্তকারীদের জেরার মুখে তাপস দাবি করেছিলেন যে, ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেন কুন্তল।

সিবিআইয়ের দাবি, তাপস এ-ও দাবি করেন যে, আরও কিছু প্রার্থীদের কাছ থেকেও প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল।

এর পর কুন্তলকে দু’দফায় তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে নামে ইডি-ও। জেরায় কুন্তল জানান, তাঁর সন্তানকে অপহরণের হুমকি দিয়েছিলেন তাপস। তিনি এ-ও দাবি করেন, তাপস তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন। তিনি সেই টাকা না দেওয়ায় তাঁকে ‘ফাঁসিয়ে’ দেওয়া হয়েছে। গোপাল দলপতির কথাও জানিয়েছিলেন কুন্তল। পাশাপাশি, মানিক-‘ঘনিষ্ঠ’ তাপস এবং গড়িয়ার ব্যবসায়ী নীলাদ্রির বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তোলেন কুন্তল।

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...