Friday, May 15, 2026

১৮ কার্ড দেখানো রেফারি এবার রোনাল্ডোদের ম্যাচে !

Date:

Share post:

আন্তনিও মাতেও লাহোসকে মনে আছে! এই স্প্যানিশ রেফারিকে এত তাড়াতাড়ি ভুলে যাননি কেউ। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা ফন ডাইক, ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের ছাপিয়ে লাহোস একবার আলোচনায় উঠে এসেছিলেন। আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লাহোস দুই দলের ১৮ জনকে কার্ড দেখিয়ে বিতর্ক ও শিরোনামে এসেছিলেন ।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেই ম্যাচে পান থেকে চুন খসলেই বুকপকেট থেকে কার্ড বের করেছেন লাহোসে। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে লাহোসের দেখানো ১৮টি কার্ড বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চ।

বিশ্বকাপের সে ম্যাচের পর তাঁকে এবার দেখা যাবে সৌদি আরবের প্রো-লিগে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের ম্যাচে। আজ বৃহস্পতিবার রাতে রোনাল্ডোর ক্লাব আল নাসর লিগে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আল ইত্তিহাদ ক্লাবের বিপক্ষে।

লিগ লড়াইয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আল নাসর এ মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে। আল নাসরের পরই আল ইত্তিহাদের অবস্থান। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। আজকের ম্যাচটা তাই খুব গুরুত্বপূর্ণ। আল নাসরকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে আল ইত্তিহাদ। ম্যাচের গুরুত্ব বিচার করে বিদেশি রেফারি দিয়েই পরিচালিত হবে এই খেলা। আর সে দায়িত্ব পেয়েছেন কথায় কথায় কার্ড দেখানো রেফারি লাহোস।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...