Thursday, May 7, 2026

হ্যাট্রিক! তৃতীয় বার চিনের প্রেসিডেন্ট হওয়ার নজির গড়লেন জিনপিং

Date:

Share post:

গদি ধরে রাখলেন শি জিনপিং।তৃতীয় বারের জন্য চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।চলতি সপ্তাহে পার্লামেন্টে ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’-এর বার্ষিক অধিবেশনে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপ্রধান হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে একদলীয় চিনের শাসক দল কমিউনিস্ট পার্টি। এর ফলে চিনে একনায়কতন্ত্র চালু হতে চলেছে বলেই অনুমান করছে রাজনৈতিকমহল।


আরও পড়ুন:সামরিক সহযোগিতা বাড়ানোই লক্ষ্য! ‘বন্ধু’ জিনপিংকে মস্কো আসার আমন্ত্রণ পুতিনের   
জানা গিয়েছে, চিনা পার্লামেন্টের প্রায় তিন হাজার সদস্যের সমর্থনেই তৃতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন জিনপিং। দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ঝাও লেজি। পার্লামেন্টের প্রধান পদে বসতে চলেছেন হান ঝেং।

গত বছর অক্টোবর মাসেই চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন জিনপিং। চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দং-এর পরে একমাত্র জিনপিং এই কৃতিত্বের অধিকারী হয়েছেন। যদিও দলের নিয়মে একাধিক বদল এনেছেন তিনি। টানা দশ বছর দলের সাধারণ সম্পাদক থাকার পরে অব্যাহতি দেওয়ার নিয়ম ছিল। কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দলের শীর্ষ পদে নিজের জায়গা কায়েম করেছেন জিনপিং। একই কৌশলে দেশের প্রেসিডেন্ট পদকেও কার্যত কুক্ষিগত করে ফেলেছেন তিনি।

আমেরিকার-সহ পশ্চিমি দুনিয়ার আশঙ্কা, এই কেন্দ্রীভূত নিরঙ্কুশ ক্ষমতা জিনপিংকে আন্তর্জাতিক মঞ্চে আরও বেপরোয়া করে তুলবে। তাঁর ক্ষমতা যত একচেটিয়া হবে, আন্তর্জাতিক রাজনীতিতে চিনের ঝুঁকি নেওয়ার প্রবণতা তত বাড়বে। ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান সঙ্কটের আবহে চিনের মতো শক্তিশালী রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, দেশের কূটনীতি ও রণনীতিকে আরও আগ্রাসী করতে তিনি বদ্ধপরিকর। ফলে আগামী দিনে চিনের সঙ্গে বিশ্বের বাকি দেশগুলোর সঙ্ঘাত নতুন মাত্রা পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...