Friday, June 26, 2026

Weather Update : বসন্তে বৃষ্টি ! জেলায় জেলায় আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

সপ্তাহ শেষে বৃষ্টির (Rain) ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে শুক্রবার এবং শনিবার পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও। সকাল থেকেই বদলেছে কলকাতার আবহাওয়া (Kolkata Weather)। রোদের দাপট থাকলেও মেঘলা আকাশে কিছুটা হলেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।

হাওয়া অফিস (Weather Department) বলছে আজ সারা দিন ধরেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। এর পাশাপাশি দেশজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।আগামী ২৪ ঘণ্টায় কর্ণাটকে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সৌরাষ্ট্র ও কচ্ছেও তাপপ্রবাহের চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...