Sunday, June 14, 2026

আজই নতুন চড়িয়াল ব্রিজের উদ্বোধন করবেন অভিষেক, এক নজরে সেতুর হাল হকিকৎ

Date:

Share post:

বজবজের গুরুত্বপূর্ণ চড়িয়াল মোড়ে যানজট ছিল নিত্যসঙ্গী। কারণ সরু রাস্তা, আর প্রচুর যান চলাচল। এবার সেই যন্ত্রণার কিছুটা অবসান হতে চলেছে। শুক্রবারই নবনির্মিত চড়িয়াল সেতুর উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর তৎপরতায় নতুন করে সেতু তৈরির পরিকল্পনা হয়।

এক নজরে দেখে নেওয়া যাক চড়িয়াল সেতুর হাল হকিকৎ

•নতুন সেতু লম্বা ১২৮ ফুট, চওড়া সাড়ে ২৪ ফুট, ফুটপাও ৫ ফুট।

•চড়িয়াল খালের উপর এই সেতুটি বজবজ ট্রাঙ্ক রোডের উপর।

•এই সেতু নির্মাণে ৫২ কোটি টাকা খরচ হয়েছে।

•সেতু তৈরির জন্য কেএমডিএ দিয়েছে ১৭ কোটি টাকা। সিইএসসি দিয়েছে এক কোটি। আর জমি বাবদ ক্ষতিপূরণ ও দোকান সরানোর জন্য ৩৩ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

বজবজ তল্লাটে বড় বড় কারখানা থাকায় চলে প্রচুর ভারী যান চলাচল করে। চড়িয়াল (Chorial) খালের এক প্রান্তে তিন রাস্তার মুখ। তিনদিকে গাড়ি চলাচলে ব্যাপক যানজট হয়। কারণ ওই অংশে রাস্তা সরু। তার মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে অটো। এ নিয়ে অনেকদিন ধরে স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন। স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের দাবি মেনে, ২০১৯ সালে এই সেতুর জন্য জমি অধিগ্রহণ, দোকান সরানো থেকে প্রয়োজনীয় কাজ শুরু হয়। কিন্তু কোভিডের জন্য এক থেকে দেড় বছরের বেশি কাজ বন্ধ হয়ে যায়। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত (Goutam Dasgupta) বলেন, গঙ্গাসাগর মেলার জন্য জেলা প্রশাসন এদিকে সময় দিতে পারেনি। ডিসেম্বরে এই কাজ শেষ হলেও তার উদ্বোধন করা যায়নি। মেলা শেষ হলে প্রশাসন ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সেতু উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হয়। নতুন সেতু চালু হয়ে যাওয়ার পর পুরনো সেতুটি ভেঙে ফেলা হবে। পরে সেটিও আবার নির্মাণ করা হবে। দুটো সেতু চালু হয়ে গেলে এলাকায় যান চলাচল একেবারেই মিটে যাবে বলে আশা স্থানীয়দের।

 

 

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...