Sunday, June 14, 2026

অনুব্রতর মুখোমুখি এবার কন্যা সুকন্যাকে বসাতে চায় ইডি

Date:

Share post:

অনুব্রত মণ্ডল সিবিআই-এর হেফাজতে থাকুন বা ইডির হেফাজতেই হোক, সন্দেশ তাঁর প্রিয়। অনুব্রতকে ১৪ দিনের হেফাজতে চাইল ইডি, রায়দান স্থগিত রেখেছে রাউস অ্যাভিনিউ আদালত।অনুব্রতর মুখোমুখি এবার কন্যা সুকন্যাকে বসাতে চায় ইডি।

তবে বৃহস্পতিবার দুপুরে অনুব্রত ইডি দফতরে বাঙালি খাবার খেতে চান। মেনুতে ছিল ভাত, মাছ, ডাল, তরকারি, সুগার ফ্রি সন্দেশ। সন্দেশ মিষ্টি তাঁর বড় প্ৰিয়। তাই ইডি দফতরে মিষ্টি সন্দেশ খাওয়ার আবদার করেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর সেই আবদার অবশ্য রেখেছেন ইডি আধিকারিকরা।বোলপুর সহ আশপাশের একাধিক জায়গায় অনুব্রতর ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা জমা পড়েছিল বলে ইডি সূত্রে খবর। ধাপে ধাপে জমা পরে সেই টাকা। ২০১৬-২০২০ সালের মধ্যে ওই টাকা জমা হয়। এর মধ্যে ৩ কোটি টাকা এফডি অনুব্রত-কন্যা সুকন্যার নামে রয়েছে। ভুয়ো একাধিক কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, এমনই দাবি ইডির।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...