Monday, April 6, 2026

রোজকার কাজের দিনের ছবি, DA-এর দাবিতে ধর্মঘটের কোনও প্রভাব নেই রাজ্যে

Date:

Share post:

DA বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারি দফতরগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। কিন্তু কলকাতা-সহ জেলাগুলিতে সরকারি দফতরগুলির সার্বিক ছবি বলছে ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি। আজ, শুক্রবার বিভিন্ন রাজ্য সরকারি অফিসে (Govt Office) কর্মীদের স্বতঃস্ফূর্ত হাজিরা দেখা গেল সকাল থেকেই। আর পাঁচটা কাজের দিনের চেনা ছবিটাই ধরা পড়ল।

এদিন কেএমডিএ (KMDA) ও পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা আছে কর্মীদের। পুরসভার নগরোন্নয়ন দফতরেও প্রায় ৯০ শতাংশ কর্মচারী কাজে এসেছেন বলে খবর। কলকাতা (Kolkata) পুরসভার বাকি দফতরগুলিতে কর্মীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই। বারাকপুরে প্রশাসনিক ভবনে ৯৯ শতাংশ কর্মী কাজে এসেছেন।

শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও ধর্মঘটের প্রভাব পড়েনি বললেই চলে। সরকারি রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি দফতরে হাজিরা প্রায় ৯৯ শতাংশ। দার্জিলিংয়ে ৮৮%, উত্তর দিনাজপুরে ৯৯%, নদীয়ায় ৮৫%, হুগলি ৯৯%, মালদহ ৯৭% ও উত্তর ২৪ পরগনায় ৯০% কর্মীরা আজ উপস্থিত আছেন বলেই খবর। উল্লেখ্য,পরিষেবা ও কাজকর্ম সচল রাখতে আগেই রাজ্য সরকার একাধিক নির্দেশিকা জারি করে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...