Friday, May 15, 2026

ফের রদবদল রাজ্য পুলিশে, ডায়মন্ড হারবারে বিশেষ নজর স্বরাষ্ট্র দফতরের!

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে একান্ন জন আইপিএস অফিসারকে বদলির নির্দেশ জারি করার ২৪ ঘন্টার মধ্যে ফের রাজ্য পুলিশে (West Bengal Police) রদবদলের সিদ্ধান্ত সরকারের। এবার আইপিএস অফিসার রাহুল গোস্বামীকে (Rahul Goswami) জঙ্গিপুরের এসপি পদ থেকে সরিয়ে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদে বদলি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর (State Home Department)।

নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে তৎপর রাজ্য সরকার। পুলিশ প্রশাসনের দিকে যাতে কোনোভাবেই আঙ্গুল না উঠে সেই দিকে কড়া পদক্ষেপ স্বরাষ্ট্র দফতরের। বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পদে বদলি করা হয়। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ওই জায়গায় ফের বদলির নির্দেশ দিল স্বরাষ্ট্র দফতর। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের এসপি দীনেশ কুমারকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে। জঙ্গিপুরের পুলিশ সুপার রাহুল গোস্বামীকে ডায়মন্ড হারবারের দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি আইপিএস অফিসার বিজি সতীশ পশুমর্তিকে কলকাতা পুলিশের ডিসি ইএসডি-র পদ থেকে সরিয়ে এবার জলপাইগুড়ির পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...