Wednesday, May 27, 2026

আমেরিকার ব্যাংকিং সেক্টরে সংকট, মন্দার জেরে বন্ধ সিলিকন ভ্যালি ব্যাংক

Date:

Share post:

আমেরিকার ব্যাংকিং সেক্টরে(banking sector) ফের সংকটের ছায়া। যার জেলে বন্ধ হয়ে গেল সিলিকন ভ্যালি ব্যাংক। এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন আমেরিকার(America) সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই ব্যাংকের লগ্নিকৃত অর্থের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। তবে সিলিকন ভ্যালি ব্যাংকের(silicon valley Bank) এহেনো বিপর্যয়ের পর উদ্বেগ বাড়ছে অর্থনীতিবিদদের। আশঙ্কা করা হচ্ছে ২০০৮ সালের মার্কিন অর্থনীতির সেই বিপর্যয় ফের মাথাচাড়া দিতে পারে।

উল্লেখ্য, ২০০৮ সালে আমেরিকায় একের পর এক কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যেতে শুরু করে। মন্দার গ্রাসে চলে যায় বিশ্ব। সিলিকন ভ্যালি ব্যাংকের পরিস্থিতিতে ফের সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। রীতিমত অসস্তিতে পড়েছেন এই ব্যাংকের গ্রাহকরা। তবে ১০ মার্চ ব্যাংকটির ঝাঁপ পড়ে গেলেও ১৩ মার্চ, সোমবার ফের খুলবে সিলিকন ভ্যালি ব্যাংকের প্রধান দপ্তর ও সমস্ত শাখা। জমা করা টাকার ‘অ্যাক্সেস’ পাবেন গ্রাহকরা।

তবে আমেরিকায় আর্থিক মন্দা শুরু হলেও ভারতের অর্থনীতি কিন্তু এখনও অনেকটাই ছন্দে রয়েছে। আর সেই কারণেই মার্কিন মুলুক ও প্রথম বিশ্বের বহু দেশ ছেড়ে নয়াদিল্লিতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বহু বড় সংস্থা।

Related articles

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...

বকেয়া ডিএ-র বর্তমান অবস্থান কী: রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

রাজ্যে পালাবদলের জেরে পিছিয়ে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে করা মামলার শুনানি। নতুন রাজ্য সরকার তাঁদের প্রাপ্য বকেয়া...

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)।...