Thursday, May 14, 2026

‘শ্রদ্ধাঞ্জলি’: গানে গানে সন্ধ্যা-স্মরণ, শ্রদ্ধা নিবেদন ইন্দ্রনীল সেনের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্যোগে চলছে সঙ্গীতজগতের প্রয়াত তিন নক্ষত্রকে স্মরণ অনুষ্ঠান। ‘শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে গানে গানে স্মরণ করা হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীকে। শনিবার, রবীন্দ্র সদনে এই অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।

এরপরে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন ইন্দ্রানী সেন, মনোময় ভট্টাচার্য, জয়তী চক্রবর্তী-সহ অনেক শিল্পী। কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের শোভন, মেখলা, তৃষা, দেবমাল্যরাও। রবিবার লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর স্মরণে অনুষ্ঠান রয়েছে।

আরও পড়ুন- প্রযোজকদের আয়ের উৎস জেনে ছবি সই করেন নাকি? টলিউডের পাশে দাঁড়িয়ে সরব শতাব্দী

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...