Thursday, June 25, 2026

স্থানীয়দের সঙ্গে পড়ুয়াদের সং*ঘর্ষ! র*ণক্ষেত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

ছাত্রের সঙ্গে স্থানীয়দের বচসার জের। ঘটনার জেরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (Rajsahi University)। পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এখনও পর্যন্ত কমপক্ষে ২৭০ জনের জখম (Injured) হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক (Critical)। তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, শনিবার সৈয়দপুর থেকে রাজশাহী আসেন সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্র। বাসে তার সঙ্গে সুপারভাইজার অভব্য আচরণ করে বলে অভিযোগ। এরপর বাস বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছলে পড়ুয়া বাসের সুপারভাইজারের (Supervisor) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তবে পড়ুয়ারা জানিয়েছেন, বাসে বসাকে কেন্দ্র করেই চালকের সহকারীদের সঙ্গে প্রথমে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করে। অভিযোগ, বচসা পরে হাতাহাতিতে গড়ায়। তার জেরেই স্থানীয়দের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন সংঘর্ষের সময় বিনোদপুর পুলিশ ফাঁড়িতে (Binodpur Police Station) আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন মুহূর্তের মধ্যে থানা সংলগ্ন বাজারেও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ফাঁড়িতে কারা আগুন দিয়েছে, তা এখন জানা যায়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোঁড়ে। এরপর প্রায় মধ্যরাতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে খবর, পড়ুয়ারা কমপক্ষে ৩০টি দোকান পুড়িয়ে দিয়েছে। তাদের হামলায় কয়েকজন স্থানীয় দোকানদারও আহত হয়েছেন। তাদের বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

Related articles

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় ২৬ বছর পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...