Friday, April 3, 2026

চতুর্থ টেস্ট চলাকালীন বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে ব‍্যাট করতে নামতে পারলেন না শ্রেয়স

Date:

Share post:

আহমেদাবাদে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট চলাকালীন বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের কারণে ব‍্যাট করতে নামতে পারলেন না তারকা ব‍্যাটার শ্রেয়স আইয়র। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করানোর জন্য। তাই  আহমেদাবাদে চতুর্থ দিনের সকালে রবীন্দ্র জাদেজা আউট হতে শ্রেয়সের জায়গায় ব্যাট করতে নামেন শ্রীকর ভরত। শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট জানান হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।

ম‍্যাচের তৃতীয় দিনে শুভমন গিল আউট হওয়ার পর জাদেজা ব্যাট করতে নেমেছিলেন। তখন মনে করা হয়েছিল বাঁহাতি জাদেজাকে ইচ্ছা করেই নামিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু চতুর্থ দিনের সকালে জাদেজা আউট হওয়ার পর উইকেটরক্ষক ভরতকে নামতে দেখা যায়। তাতে অবাক হয়ে যান ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন ওঠে, কেন এমন গুরুত্বপূর্ণ ম‍্যাচে ভরতকে নামানো হল। আর তখনই জানা যায় যে শ্রেয়সের চোট। শ্রেয়সের পিঠে ব্যথা রয়েছে বলে জানালেন ধারাভাষ্যকাররাও।

এদিকে বিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষে ফের পিঠের নিচের দিকে ব্যাথার কথা জানিয়েছেন শ্রেয়স। তাঁর পিঠে স্ক্যান করা হচ্ছে। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর পরিস্থিতির দিকে নজর রাখছে।

তবে শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট জানান হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।

আরও পড়ুন:সরকারের স*মালোচনা করার চাকরি গেল ইংল‍্যান্ডের প্রাক্তন ফুটবলারের


 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...