Saturday, March 14, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধা*ক্কা লরির, চাকায় পি*ষ্ট ১, আ*হত ৩

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা দিল বেপরোয়া লরি।ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার বেলার দিকে দিল্লি রোডের উপর হুগলির শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে।স্থানীয়দের দাবি, আর এক জন পিষ্ট হয়ে ওই লরির তলায় আটকে রয়েছেন।


আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে বনির মা পিয়া সেনগুপ্তও? হাইকোর্টের দ্বারস্থ টলিপাড়ার একাংশ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একের পর এক চারচাকা, ৩টি বাইককে চাপা দেয়। এই ঘটনায় তিন জন আহত হন। তাঁদের শ্রীরামপুর ওয়াল্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের নাম শঙ্কর মালিক (৪২)।

স্থানীয়রা জানান, লরিটি আরও এক জনকে চাপা দেয়। সেই ব্যক্তি লরির তলায় আটকে যান। তাঁকে উদ্ধার করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ক্রেন এনে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...